
তিস্তা উত্তরাঞ্চলের মানুষের কাছে শুধু একটি নদী নয়, এটা তাদের জীবন কাঠি হিসেবে বিবেচিত। নদীর স্বাভাবিক প্রবাহ, পানির ন্যায্য হিস্যার দাবীর সাথে যোগ হওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আন্দোলন ইস্যুতে তিস্তা পারের মানুষ এখন আর আশ্বাস নয়,দাবীর বাস্তবায়ন চায় ।
ভারত থেকে প্রবাহিত হওয়া অভিন্ন এই নদী একটা সময় নিজের খেয়ালেই চলত। নদীর সেই স্বাভাবিক প্রবাহে ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে ব্যাহত হয় তিস্তার স্বাভাবিক প্রবাহ। নির্মাণকালে যদিও শর্ত ছিল নদীর স্বাভাবিক প্রবাহ অক্ষুন্ন রেখে কেবল বাড়তি পানি আটকানো যাবে। তবে শর্ত না মেনে নিজ স্বার্থে ভারত একতরফা পানি প্রত্যার করলে তিস্তার বাংলাদেশ অংশে দেখা দেয় প্রতিকূলতা। ফলে শীতকালে তিস্তা এখন আর নদী নয় পরিণত হয় মরা খালে। দেখা দেয় ধূ ধূ বালুচর। মাত্রাতিরিক্ত খড়ার প্রভাবে জীব বৈচিত্র্যেও ব্যাপক পরিবর্তন লক্ষনীয়।
বিপরীতে বর্ষা এলেই দেখা যায় উল্টো চিত্র। মাত্রাতিরিক্ত পানি তারা বাংলাদেশের স্বার্থ বিবেচনা না করেই নিজেদের খেয়াল খুশি মতো ছেড়ে দেয়।ফলে বন্যায় নদীর দুই কূল প্লাবিত হয়ে দেখা দেয় নদী ভাঙ্গন , বিলিন হয় বসত বাড়ি ,বৃদ্ধি পায় বাস্তুহারা মানুষের সংখ্যা , চাষ যোগ্য জমি বিলিন হওয়াসহ নানামুখী সমস্যা এখন তিস্তা তীরবর্তী মানুষের নিত্য দিনের সঙ্গী।
সামগ্রিক বৈষম্যের বিরুদ্ধে লংমার্চ টু তিস্তা, তিস্তা বাঁচাও আন্দোলনের ব্যানারে দীর্ঘদিন থেকে মানববন্ধন ও মশাল প্রোজ্জ্বলনসহ নানামুখী কর্মসূচি পালন করলেও টনক নড়েনি ভারত সরকারের । এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি বারবার উপেক্ষিত হওয়ায় হতাশ হয়ে পরেছেন উত্তোরাঞ্চলবাসী। এরই ধারাবাহিকতায় চলমান সরকারের ঘোষিত বাজেটেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বাজেটের আওতাভুক্ত না হওয়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে ২০ জুন সকালে মহিপুর সেতুর দক্ষিণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে রংপুর-১ আসনের সংসদ সদস্য ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রায়হান সিরাজী বলেন, আমরা আর আশ্বাসে বিশ্বাসী নই, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবী। অন্যথায় বাজেট বৈষম্যের কারণে তিস্তা পাড়ের মানুষ দূর্বার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
সর্বোপরি তিস্তাপাড়ের মানুষ পানির ন্যায্য হিস্যা এবং দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের ইতিবাচক ভূমিকা আশা করে এবং দ্রুত বাস্তবায়ন চায়।
Related