1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে সচেতনতামূলক সভা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

তারাগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

রংপুরের তারাগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation), গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ও সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন এবং উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী। বক্তারা বলেন, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে। তাই গুজব প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন, তথ্যের উৎস যাচাই এবং ইতিবাচক ও দায়িত্বশীল অনলাইন আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাইবার অপরাধ, গুজব ও অপপ্রচার প্রতিরোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )