গতকাল ( মঙ্গলবার) সকালে উপজেলা জাতীয় ছাত্রশক্তি গংগাচড়া উপজেলার আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মুঈদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাফিন আহমেদ পাভেল, সংগঠক ইমতিয়াজসহ সদর ইউনিয়নের সংগঠকবৃন্দ।
পরিদর্শনকালে সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মুঈদ রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা, বিভিন্ন সমস্যা ও অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি রোগীরা যথাযথ ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, সে বিষয়েও তাদের মতামত নেন৷পরিদর্শনকালে দেখা যায়, রোগীরা নিয়মিত চিকিৎসাসেবা পাচ্ছেন এবং হাসপাতালের পরিবেশ পূর্বের তুলনায় অনেক উন্নত ও সুন্দর রয়েছে বলে তারা মন্তব্য করেন । তবে পর্যাপ্ত সংখ্যক বেড না থাকায় অনেক রোগীকে ফ্লোরে অবস্থান করতে হচ্ছে।
এছাড়া হাসপাতালের মূল ভবনটি বেশ পুরোনো। সাম্প্রতিক ভূমিকম্পের পর ভবনের ছাদের পলেস্তারা ধসে পড়ায় ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও মেরামত জরুরি হয়ে পড়েছে। রোগীদের নিরাপত্তা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত বেডের ব্যবস্থা এবং ভবন সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি নজর দেওয়া প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।
পরিদর্শন শেষে হাসপাল কতৃপক্ষের সাথে মতো বিনিময় শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আরএমও ডা: আবু মো: আলেমুল বাশার বলেন, আমরা হাসপাতালের যাবতীয় সমস্যার বিষয়ে উর্ধতন কতৃপক্ষকে অবগত করেছি। আশা করি খুব দ্রুতই সমস্যার সমাধান হবে।