এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘Resilience Starts at Home’—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দিবসটি উপলক্ষে অগ্নিকাণ্ড, ভূমিকম্প, বন্যা ও সুনামিসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-বাকিউল বারি, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল আজিজ, ফায়ার স্টেশন ম্যানেজার নাজমুল সরকার, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সেবু মণ্ডল।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।