নিহতরা হলেন- শ্রমিক আছাদুল হক যার গ্রামের বাড়ী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় ও শিহাব যার বাড়ী রংপুরে।
আহতরা হলেন- বাবলা মিয়া, লিটন মন্ডল, সেলিম মিয়া তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার নির্মানাধীন ব্লিডিং-এ সকাল থেকে ১৩ জন শ্রমিক ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে নিচে চাপা পড়েন ৫ জন শ্রমিক।
এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আছাদুল ও শিহাবকে মৃত বলে ঘোষনা করেন। এসময় ঠিকাদারী প্রতিষ্ঠান ভিশন ২০২০ কোন কর্মকর্তাদের পাওয়া যায়নি।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে ২ জনকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয়রা আরো ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী উল বারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।