মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটি বাড়ির পাশের একটি ইউক্যালিপটাস বাগানে গাছের পাতা সংগ্রহ করতে যায়। এ সময় তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন মামলার বাদী। শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় শিশুটির চাচাতো ভাই মিলন মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত বজলু মিয়াকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, বৃদ্ধ বয়সে তিনি এমন অন্যায় কাজ করেছেন। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। মেয়েটির অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
শিশুটির মামা মিরু মিয়া বলেন, এত অল্প বয়সী একটি শিশুর সঙ্গে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। মেয়েটির অবস্থা খুবই আশঙ্কাজনক। তার বাবা-মাও অত্যন্ত গরিব ও অসহায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের শাস্তি চাই।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, সংবাদ পাওয়ার পরপরই আমরা ভুক্তভোগীর অভিভাবকের সঙ্গে কথা বলি। এরপর অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হই। এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।