1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়াকে মাদক মুক্ত করার লক্ষ্যে মানববন্ধন ও পথসভা  | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

গঙ্গাচড়াকে মাদক মুক্ত করার লক্ষ্যে মানববন্ধন ও পথসভা 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৭ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়াকে মাদক মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তরুন ও যুবসমাজের উদ্যোগে মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর রবিবার উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজারে মাদকের বিরুদ্ধে জনসচেতনা তৈরী ও সামাজিকভাবে মাদক সেবন এবং কারবারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে মো : তুফান ইসলামের নেতৃত্বে বড়বিল ইউনিয়নের তরুন ও যুবসমাজের অংশগ্রহণে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
তুফান ইসলাম বলেন, আমাদের এই কর্মসূচি পর্যায়ক্রমে গোটা উপজেলা ব্যাপী পরিচালিত হবে। আমাদের টার্গেট হলো মাদক কারবারি। আমরা প্রাথমিক পর্যায়ে সচেতনতা তৈরীর চেষ্টা করছি, মাদক জারবারীরা মাদকক ব্যবসা বন্ধ না করলে আমরা তাদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন করব।
উপস্থিত মাদক বিরোধী  মানববন্ধন ও পথ সভাকে সকলেই স্বাগত জানিয়ে বলেন, আমরাও মাদক বিরোধী এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করি এবং সামনের দিনগুলোতে আন্দোলনকারীদের সাথে থাকব ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )