1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ফেনসিডিল-স্কাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ফেনসিডিল-স্কাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিল ও স্কাপসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। শুক্রবার সকালে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম এলাকার আবু সামা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ী  অভিযান চালানো হয়। এ সময় এই মাদক ব্যবসায়ীর বাড়ী থেকে ১৫৬ বোতল ফেনসিডিল ও ১০১ বোতল ইস্কাপসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান  গ্রেপ্তার মাদক ব্যবসায়ীকে শুক্রবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )