1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঝরল শিশুর প্রাণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঝরল শিশুর প্রাণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ জন দেখেছেন
মৃত্যু
কু‌ড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশা থেকে ছিটকে  পড়ে আছিয়া খাতুন (৭)নামের এক শিশুর মৃত‌্যু হয়েছে। র‌বিবার সন্ধ‌্যায়-ফুলবাড়ী টু বড়বাড়ী  সড়কেএ দুর্ঘটনা ঘটে। শিশু‌টি উপজেলার ভাঙ্গামোড় ইউ‌নিয়নের খোচাবাড়ী গ্রামের আমরুল হোসেনের মেয়ে।
স্থানীয়রা ও প‌রিবার সুত্রে জানা গেছে, রবিবার ১০ নভেম্বর সন্ধ‌্যায় শিশু‌টি মায়ের সঙ্গে বড়বাড়ী এলাকায় বড় বোনের বাড়ী থেকে অটো‌রিকশা যোগে বাড়ীতে আসার সময় লালমনিরহাট সদর উপজেলার টিক‌টিকির বাজার এলাকায় ফুলবাড়ী টু বড়বাড়ী সড়কে মো‌ড় অতিক্রম করার সময় দ্রুতগতির চলা অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হ‌য় শিশুটি। পরে তাকে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে ভ‌র্তি করা হলে এর কিছুক্ষণ পরে কর্ত্যরত চিকিৎসক শিশু‌টিকে মৃত ঘে‌াষনা করেছেন।
খোচাবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান এব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )