1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় কৃষকদল নেতা মোবারক আলীর গলাকাটা মরদেহ উদ্ধার,  আটক ১  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

কাউনিয়ায় কৃষকদল নেতা মোবারক আলীর গলাকাটা মরদেহ উদ্ধার,  আটক ১ 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ জন দেখেছেন
রংপুরের কাউনিয়ায় নিখোঁজের একদিন পর মাটি চাপা দেওয়া অবস্থায় ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোবারক আলী (৩৫)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মা মমেনা খাতুন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। নিহত মোবারক আলী  উপজেলা টেপামধুপুর  ইউনিয়নের ইব্রাহিম আলীর  ছেলে এবং টেপামধুপুর ইউনিয়ন কৃষক দলের
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়ে যান মোবারক আলী। রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ভোরে স্থানীয়রা তার ব্যবহৃত মোবাইল ফোন জমির মধ্যে ফ্লাশলাইট জ্বালানো অবস্থায় খুঁজে পান।
পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মিলে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় মমিনুলের  বাড়ির পাশে নতুন খোঁড়া মাটি থেকে লুঙ্গি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত মোবারক আলীর মাথা, গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
ঘটনার পর নিহতের মা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )