1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

তারাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২০০ জন দেখেছেন

‘সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়’ প্রতিপাদ্যে রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত। শনিবার সকালে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার আসমা উল হুসনা। উপজেলা সমবায় কর্মকর্তার শামছুন্নাহার বেগমের সভাপতিত্বে র‌্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সমবায়ীবৃন্দ। উক্ত সভায় সমবায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কর্মকর্তা, অতিথিবৃন্দ ও সমবায়ীগণ।

সমবায়ীদের নিয়ে অতিথিবৃন্দ নানা বিষয়ে আলোচনা করেন। সভা শেষে শ্রেষ্ঠ সমিতি হিসেবে তারাগঞ্জ বণিক সমবায় সমিতি লিমিটেড, তারাগঞ্জ মৎস্যজীবী সমবায় সমিতি ও সবুজ তারাগঞ্জ সার কীটনাশক বীজ ব্যবসায়ী সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )