


দেশের ৬৪ জেলার ন্যায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা কমিটি প্রকাশ করেছে রেভিটা বাংলাদেশ। সাংগঠনিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে গত (২ ডিসেম্বর) এই কমটির অনুমোন দেয়া হয়। জেলা আহ্বায়ক সারওয়ার রহমান সাওন ও সদস্য সচিব ইয়াছিন আরাফাত রোকন স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে রবিউল ইসলাম সাগরকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল মুঈদকে সদস্য সচিব করে কমিটি প্রকাশ করা হয়।
নারী, পুরুষ ও শিশুদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতা, নির্যাতন, ধর্ষণ ও যৌন অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা।সহিংসতার শিকারদের জন্য আইনি সহায়তা সেল, মেডিকেল সেল এবং সাপোর্ট টিম গঠন ও পরিচালনা।ঘুস, দুর্নীতি, ড্রাগ, চাঁদাবাজি, প্রতারণা ও সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।শান্তি, ন্যায়বিচার ও মানবাধিকারের ভিত্তিতে একটি সুশাসিত সমাজ নির্মাণে উদ্যোগ গ্রহণ।
দারিদ্র্য, বৈষম্য ও অন্যায় কাঠামো ভেঙে নতুন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে কাজ করা।প্রান্তিক জনগোষ্ঠী, শ্রমজীবী, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও অসহায় মানুষের অধিকার রক্ষায় মাঠপর্যায়ে কাজ।শিশু, কিশোর ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য বিশেষ সুরক্ষা, শিক্ষা ও সচেতনতা কার্যক্রম।কৃষক, শ্রমিক, দিনমজুর, বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি উদ্যোগ।যুবসমাজের নেতৃত্ব বিকাশ, প্রশিক্ষণ, গবেষণা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা।সামাজিক অসঙ্গতি, অনিয়ম ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গবেষণা, প্রতিবেদন ও প্রতিরোধ কার্যক্রম পরিচালনা।গণমাধ্যম ও সমাজের সঙ্গে যৌথভাবে সচেতনতা কার্যক্রম বিস্তৃত করা।রাজনৈতিক দল নয়—নাগরিক ও মানবিক অধিকারভিত্তিক স্বাধীন সামাজিক সংগঠন হিসেবে কাজ করা।
ভুক্তভোগীদের আইনি পরামর্শ প্রদান, প্রাথমিক সহায়তা ও সাপোর্ট টিমের মাধ্যমে সহযোগিতা। জেলা – উপজেলায় মানবিক সেবা প্রদান,খাদ্য সহায়তা ও জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ের মানবিক কার্যক্রম পরিচালনা। গণশিক্ষা, নৈতিক শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রোগ্রাম পরিচালনা করা। স্থানীয় সমস্যা সমাধানে তদন্ত, গবেষণা, যাচাই-বাছাই ও প্রতিবেদন তৈরি করে আইনি সহায়তা প্রদান। সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি মনিটরিং ও সচেতনতা ক্যাম্পেইন।নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপত্তা সংক্রান্ত সাপোর্ট প্রদান।যুবসমাজের নেতৃত্ব গঠনমূলক কার্যক্রম, আলোচনা ও কর্মশালা। নব গঠিত রেভিটা বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মুঈদ বলেন, রেভিটা বাংলাদেশের কার্যক্রমে পরিচালনায় গঙ্গাচড়া উপজেলা কমিটি প্রকাশ করায় জেলা কমিটিকে ধন্যবাদ জানাই।
আহ্বায়ক রবিউল ইসলাম সাগর বলেন, পরিবর্তিত বাংলাদেশে রেভিটা বাংলাদেশ সামাজিক অগ্রগতি সাধনে যে সব মহতী উদ্দেশ্যে গঠিত হয়েছে, সেসব উদ্দেশ্য সাধনে রেভিটা বাংলাদেশ উপজেলা কমিটি নিরলসভাবে কাজ করবে ইনশাআল্লাহ।