


রংপুরের গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের কচুয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি গোপনে গঠন করার অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মাঝে অসন্তোষ দেখা দিয়েছে ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল ইসলাম তার নিজস্ব চিন্তা ভাবনা বাস্তবায়নের লক্ষ্যে সরকারি নীতিমালা না মেনে কমিটি গঠনের জন্য শ্রেণিকক্ষে নোটিশ ও ভোটার তালিকা প্রকাশ না করেই তার পছন্দের ব্যক্তিদের নিয়ে গোপনে কমিটি গঠন করেন।
এবিষয়ে গত বৃহস্পতিবার ওই মাদ্রাসায় সরেজমিনে গেলে শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, ‘ মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে আমরা কিছু জানি না । এজন্য প্রতিদিন মাদ্রাসায় দাতা পরিবারের সদস্যসহ এলাকার সচেতন অবিভাবকগণ এসে গোপনে গঠিত হওয়া কমিটি বাতিলের দাবি জানায়।পাশাপাশি সুষ্ঠু তদন্ত করে বিষয়টি সমাধানের মাধ্যমে মাদ্রাসার পরিবেশ ও শৃঙ্খলা ফেরানোর দাবিও জানান শিক্ষার্থীরা।
সপ্তম শ্রেণি পড়ুয়া শাকিব আহমেদের পিতা শামসুল আলম বলেন, আমি একজন সচেতন অভিভাবক হিসেবে জানারও সুযোগ পাই নাই। তাহলে সুপার সাহেব কিভাবে এবং কার স্বার্থে গোপনে এই কমিটি গঠিত হয়েছে আমি জানি না। এই কমিটি বাতিল হওয়া প্রয়োজন। এবিষয়ে এলাকার সচেতন নাগরিক ও সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন,এর আগেও সুপার সাইফুল একইভাবে গোপনে কমিটি গঠন করেছিল পরবর্তীতে মামলা হলে সেই কমিটি বাতিল হয়।
এ বিষয়ে সুপার সাইফুল ইসলাম সাংবাদিকদের দেখলে সটকে পড়ে পরে শিক্ষকদের সাথে তিনি ও কমিটি গঠনের বিষয়ে জানেন। গঙ্গাচড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজার রহমান বলেন, কচুয়া আহমাদিয়া দাখিল মাদ্রাসার কমিটি গঠন বিষয়ে আমি অবগত নই।