1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় নবাগত ইউএনওর মতবিনিময় | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় নবাগত ইউএনওর মতবিনিময়

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তার দায়িত্ব গ্রহণের পর এলাকার উন্নয়ন, সুশাসন, নাগরিক সমস্যা ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে আজ চারটি পৃথক মতবিনিময় সভা করেন। বৃহস্পতিবার দিনব্যাপী অফিসার্স কল্যাণ ক্লাব, গঙ্গাচড়া, রংপুর মিলনায়তনে এ চারটি সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সভাগুলোতে নবাগত ইউএনও জেসমিন আক্তার গঙ্গাচড়ার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার স্বচ্ছতা, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের সমস্যা সমাধানে তাঁর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি উপস্থিত প্রতিনিধিদের পরামর্শ, অভিযোগ ও উন্নয়নসংক্রান্ত প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অংশগ্রহণকারীরা স্থানীয় উন্নয়ন, নদীভাঙন সমস্যা, কৃষি সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন,মাকদ নিয়ন্ত্রণ,অবৈধ বালুকারবার বন্ধসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করীম, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজার রহমান প্রমুখ। দিনব্যাপী সভা শেষে ইউএনও জেসমিন আক্তার বলেন, সকলের অংশগ্রহণ ও সহযোগিতা নিশ্চিত হলে গঙ্গাচড়াকে একটি উন্নয়নমুখী ও জনবান্ধব উপজেলায় রূপান্তর করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )