


মোটরসাইকেল-ইজিবাইক সংর্ঘষে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর–সৈয়দপুর মহাসড়কের ব্রার্দাস হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর জয়বাংলা এলাকার ইসহাক আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৫)।
পুলিশ জানায়, তারাগঞ্জ থেকে ইজিবাইক নিয়ে রংপুর-সৈয়দপুর মহাসড়ক দিয়ে নিজ বাড়ি যাচ্ছিলেন মোস্তফা। ব্রার্দাস হিমাগারে সামনে সড়ক পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংর্ঘষ বাঁধে। এতে গোলাম মোস্তফা মুহুর্তেই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল-ইজিবাইক সংর্ঘষে ইজিবাইকের চালক নিহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কার্যক্রম চালিয়ে মোটরসাইকেলটি জব্দ করেছে। সড়ক আইনে মামলা হয়েছে।