1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গঙ্গাচড়া কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অফিসার্স কল্যাণ ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়নের সঞ্চালনায় সভায় শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলেমুল বাসার, কৃষি অফিসার রুবেল হুসেন, প্রাণী সম্পদ অফিসার ডা. মাহফুজার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান এবং গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আঁখের মিঞাসহ অন্যান্যরা।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আসাদুজ্জামান এবং গীতা পাঠ করেন প্রভাষক শ্যামল চন্দ্র রায়। আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও দেশের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম।
দিনব্যাপী কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত থেকে শহিদ বুদ্ধিজীবি দিবসের আয়োজনকে প্রাণবন্ত করে তুলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )