


বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রর্াাথী এটিএম আজহারুল ইসলাম সোমবার দুপুরে প্রথমে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রির্টানিং কর্মকর্তা অঞ্জুমান সুলতানার নিকট স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি বিকেলে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রির্টানিং কর্মকর্তা মোনাব্বর হোসেনের নিকট তাঁর মনোনয়নপত্র জমা দেন।
এসময় বদরগঞ্জে জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলা শাখা আমীর মুহাম্মদ কামরুজ্জামান কবির, নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলামে, বদরগঞ্জ পৌরসভা শাখার আমীর মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন। এছাড়া তারাগঞ্জ উপজেলায় বদরগঞ্জ উপজেলার নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারী মাওলানা ইয়াকুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় অন্যান্যের মধ্য্যে উপস্থিত ছিলেন।
পরে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এটিএম আজাহারুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে যাতে জনগন নির্বিঘ্নে তাঁেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে সরকারকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, আমি নির্বাচিত হলে বন্ধ থাকা শ্যামপুর চিনিকল পুনরায় চালু করে এই অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ কৃষি অর্থনীতির উন্নয়নের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এছাড়া বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার হাসপাতাল গুলোকে শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়নের ব্যবস্থা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবো।