1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন

‎রংপুরের তারাগঞ্জে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে তারাগঞ্জ ও/এ সরকারি কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

‎গায়েবানা জানাজায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

‎এ সময় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপসহীন নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। ‎বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )