1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাংবাদিক ইকবাল সুমনের নানীর ইন্তেকাল | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

সকালের বাণী’র শোক: সাংবাদিক ইকবাল সুমনের নানীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ জন দেখেছেন

দৈনিক সকালের বাণী’র বার্তা সম্পাদক সাংবাদিক এস এম ইকবাল সুমনের নানী ও গঙ্গাচড়া উপজেলার বড়বিল মন্হনা মৌলভীপাড়ার মরহুম মৌলভী মোজাফফর হোসেনের সহধর্মিনী সৈয়দা বেগম (১০৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় বাধর্ক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে ও চার ছেলে সন্তানসহ আত্নীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আজ সোমবার বাদ যোহর বড়বিল শালমারা কবরস্থান মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে তাকে শালমারা কবরস্থানে দাফন করা হবে। এদিকে সাংবাদিক এস এম ইকবাল সুমনের নানীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছে দৈনিক সকালের বাণী পরিবার। এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে সকালের বাণী’র প্রকাশক ও সম্পাদক মো. হযরত আলী, নির্বাহী সম্পাদক মেহেদী হাসান, পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, অনলাইন ইনচার্জ ও স্টাফ রিপোর্টার বিপ্লব হোসেন অপু, সাহিত্যপাতা সকালের সাহিত্য’র বিভাগীয় সম্পাদক জাকির আহমদ, শিশুপাতা ভোরের পাখি’র বিভাগীয় সম্পাদক মুস্তাফিজ রহমান, নারী পাতা রোকেয়া’র বিভাগীয় সম্পাদক শাকিলা পারভীন, স্টাফ ফটোসাংবাদিক আসাদুজ্জামান আফজাল, স্টাফ রিপোর্টার (মাল্টিমিডিয়া) লিজেন আহম্মেদ প্রান্ত, ভিডিও সম্পাদনা ইনচার্জ মেহেদী হাসান মিল্টন, গ্রাফিক্স ডিজাইন ও কম্পিউটার ইনচার্জ (প্রিন্ট) ফারুক হোসেন ফিরোজ, শামসুল ইসলাম বুলবুল, বিজ্ঞাপন ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জাহিদ, সার্কুলেশন ইনচার্জ স্বপন মিয়া, বিট ইনচার্জ জাকির হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )