1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান আর নেই | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

গঙ্গাচড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান আর নেই

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের নবনীদাস (আলালপাড়া) এলাকার মৃত ব্যাংকার আবুল হোসেনের প্রথম পূত্র, সাবেক উপজেলা জাতীয় পার্টির সভাপতি, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের সাবেক ৪ বারের সফল চেয়ারম্যান এবং বর্তমান গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলুর বড় ভাই মতিয়ার রহমান আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলার রাজনৈতিক প্রেক্ষাপটে ৭৫ বছর বয়সী এই নেতা গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যাক্তি হিসেবে প্রতিনিয়তই ভূমিকা রেখে আসছিলেন। সাবেক চেয়ারম্যান ও রাজনৈতিক বিশেষ এই ব্যক্তিত্বের মৃত্যুতে উপজেলাবাসী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারাল বলে সূধী সমাজ মনে করছেন। তাঁর মৃত্যতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পাশাপাশি পাশাপাশি বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার মৃত্যুতে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব, রংপুর মরহুমের আত্মার মাগফেরাত, শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )