1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় আখেরুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় আখেরুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আখেরুল ইসলাম (৩৫) হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে গঙ্গাচড়ার ভুটকা বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুনে “আখেরুল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই” স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে নিহতের স্ত্রী খাদিজা বেগম (৩২) বলেন, আমার স্বামীকে হত্যা করা হয়েছে।আমার স্বামীকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত হত্যাকান্ড। আপনাদের কাছে বিচার চাই, এখন আমার সংসার কিভাবে চলবে। আমরা এই খুনের সুষ্ঠু তদন্ত ও খুনিদের বিচার চাই।
নিহতের মা আকলিমা বেগম (৫৫) বলেন,ছেলের লাশ রাস্তায় পড়ে ছিল, মাথায় আঘাতের চিহ্ন। এটা পরিষ্কার  হত্যাকান্ড ছাড়া কিছুই না। প্রশাসনের কাছে আমার একটাই দাবি খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে ।
নিহতের বাবা শামসুদ্দিন আহমেদ (৭০) বলেন, আমার ছেলে বাড়ির পাশেই খুন হয়েছে। অথচ এখনো কেউ ধরা পড়েনি। এ ঘটনায় আমরা স্ব পরিবার  আতঙ্কে আছি।
নিহতের ছোট ভাই আক্তারুল ইসলাম (২৫) বলেন, ভাইয়ের মৃত্যুর আগে তার মোবাইলে সন্দেহজনক কল আসে। মোবাইল ফোনের সূত্র ধরেই তাকে বাইরে ডেকে পরিকল্পিতভাবে  হত্যা করা হয়েছে বলে আমরা নিশ্চিত।কিন্তু হত্যাকারী সনাক্ত হওয়া স্বত্তেও পুলিশ কেন আসামিকে গ্রেফতার করা হচ্ছে না। গঙ্গাচড়ায় রাজনৈতিক দলগুলো ভোট নিয়ে ব্যাস্ত,কোন রাজনৈতিক নেতা এখন পর্যন্ত আমাদের পাশে দাঁড়ায় নাই। তাই আমরাও কোন দলকে ভোট দিব না।
মানববন্ধনে নিহতের তিন সন্তান আঁখি মনি (১৭) (প্রতিবন্ধী), অনিক বাবু (৭) ও খালিদ হাসান (৩) বাবার হত্যার বিচার দাবি করে উপস্থিত হয়, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।আঁখি মনি বলেন, আমি আমার বাবা হত্যার বিচার চাই।
মানবাধিকার কর্মী গোলাম রব্বানী রতন বলেন,এটি স্পষ্ট হত্যাকাণ্ড। তদন্তে গাফিলতি হলে জনগণ তা মেনে নেবে না। দ্রুত চার্জশিট দিতে হবে।গ্রামবাসীর পক্ষে শাহজালাল শ্রাবণ, মোহাইমিনুল ইসলাম আহাদ ও মাহফুজার রহমান বলেন,হত্যার ঘটনায় এখনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় এলাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে।অন্যথায় আমরা বিচারের দাবিতে বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে।
উল্লেখ্য, গত সোমবার (৮ ডিসেম্বর) রাতে গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের ভুটকা মধ্যপাড়ার ডুব্বির পাড় এলাকায় একটি নির্জন সড়ক থেকে আখেরুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার ও এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।যতদ্রুত সম্ভব আখেরুল ইসলাম হত্যা কান্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )