1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি আসামির | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

আতঙ্কে রুপলালের পরিবার: হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি আসামির

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ জন দেখেছেন

রুপলাল দাস ও প্রদীপ লাল দাস হত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে মামলার বাদী ও তার পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হত্যাসহ নানা ধরনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। থাই ভিসা প্রতারক সোহাগ ও রুবেল পাইকারের এমন হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদীর পরিবার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাতে মিঠাপুকুরের ছড়ান বালুয়া এলাকা থেকে প্রদীপ লাল ও রূপলাল দাস ভ্যান নিয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামে রূপলালের বাড়িতে আসছিলেন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে পৌঁছালে চোর সন্দেহে এলাকার লোকজন ওই দুজনকে আটক করেন। পরে পিটুনিতে তাঁদের মৃত্যু হয়।

এ ঘটনায় ১০ আগস্ট বাদী হয়ে তারাগঞ্জ থানায় ৭০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী ভারতী দাস। ওই ঘটনার সময়ের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে উপজেলার সয়ার ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সোহাগ মিয়া ও একই গ্রামের লুৎফর রহমানের ছেলে রুবেল সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। মোটা অংকের টাকা নিয়ে গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ রিমান্ডে না নিয়ে আদালতে সোপর্দ করেন। জামিনে মুক্তির পর থেকেই আসামি সোহাগ ও রুবেল বাদী ও তার পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে, এমনকি হত্যার ভয়ও দেখাচ্ছে বলে অভিযোগ ভারতী দাসের। তিনি বলেন, সোহাগ ও রুবেল প্রতিদিন আমাদের রাস্তায় দেখলে গালিগালাজ করছে। আসামিরা নিজে বাচার জন্য সাধারণ মানুষের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে এমনটাই অভিযোগ করেন নিহতের পরিবার। মামলা না তুললে আমাদের মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।

নিহতের ছেলে জয় দাস বলেন, মামলা তুলে না নিলে আসামি রুবেল ও সোহাগ আমাকে প্রাণে মেরে ফেলবে এমন হুমকি দিচ্ছে। শুধু তাই নয় অন্য মানুষকে দিয়েও আমার দোকানে গিয়ে আমাকে হুমকি দিয়ে আসছে। তাই আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সোহাগ মিয়া ও লুৎফর রহমানের ছেলে রুবেল পাইকার থাই ও ভিসা প্রতারণার টাকায় রাতারাতি যেন আঙুল ফুলে কলাগাছ হওয়ার মতো হয়েছেন। প্রবাসীদের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা।

দীর্ঘদিন ধরে থাই লটারী ও ভিসা দেওয়ার নামে বাংলাদেশী প্রবাসীদের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসছেন সোহাগ ও রুবেল পাইকার। হঠাৎ আলাদীনের চেরাকের মতো হাতে পেয়ে যান থাই নামক লটারি ও ভিসা প্রতারণার সন্ধান। এরপর শুরু করেন প্রবাসীদের ফাদে ফেলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। তথ্য উপাত্তির ভিত্তিতে সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে গেলে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও গালিগালাজ করে থাকেন। প্রতারণা করে নেওয়া টাকার গরমে এলাকায় ঘটাচ্ছেন বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের মত ঘটনা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত আসছে পরবর্তী প্রতিবেদনে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, যদি আসামিরা মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে থাকে, তবে বাদী থানায় জিডি করতে পারেন। আমরা আদালতে প্রতিবেদন দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তদন্ত করে থাই ভিসা প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )