
রংপুরের গঙ্গাচড়ায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কতৃক আয়োজিত ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রত্যয়ণ ও সরঞ্জাম বিতরণ করে এনজিও ফোরাম। ইউএনডিপি ও পরিবেশ মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশের জলবায়ু ঝুকিপূর্ণ উপকূলীয় ছোট দ্বীপ এবং নদীর চরাঞ্চলের জন্য অভিযোজন উদ্যোগ প্রকল্পের অংশ হিসেবে গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের ১৫ জনকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হলরূমে প্রশিক্ষণ দেয়া হয়। এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ -এর বাস্তবায়নকৃত ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী শেষে ১ ফেব্রুয়ারী (রবিবার) এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রত্যয়ন ও সরঞ্জাম বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, ইউএনডিপির লাইভলিহুড অ্যাসোসিয়েট তনু মজুমদার, সিডিএ রফিকুল এবং এনজিও ফোরামের টেকনিক্যাল অফিসার মাহমুদ কবীর,এডমিন ও ফাইনান্স অফিসার কামরুজ্জামান, ফিল্ড ফ্যাসিলিটেটর মশিউর রহমান ও জাহাঙ্গীর আলম প্রমূখ।
উপস্থিত সকলের উদ্দেশ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম বলেন, প্রশিক্ষণ শেষে আপনাদেরকে যে সব উপকরণ দেয়া হল, সকলের উপকারের স্বার্থে এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করবেন। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে সব বিষয় শিখেছেন তার বাস্তব ব্যবহারের মাধ্যমে প্রাণি ও নিজের কল্যাণ সাধন করবেন।
ইউএনডিপির অ্যাসোসিয়েট তনু মজুমদার বলেন, ইউএনডিপি ও পরিবেশ মন্ত্রণালয়ের অর্থায়নে আপনাদেরকে প্রশিক্ষণ গ্রহন ও সরঞ্জাম প্রদান করা হল। আমরা আশা করি এর মধ্যমে আপনাদের উন্নয়ন সাধিত হবে।
Related