উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিন খোঁজখবর নিয়ে প্রকৃত শীতার্ত ও অসহায় পরিবারগুলোকের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে । বিশেষ করে মঙ্গাকবলিত ও দারিদ্র অধ্যুষিত এলাকাগুলোতে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়, যাতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ও শীতে কষ্ট পাওয়া মানুষগুলোকে সহায়তা হিসেবে কম্বল দেয়া হয়েছে । মানবিক সহায়তার অন্তর্ভুক্ত দিনমজুর, নিম্নআয়ের পরিবার, বয়স্ক, নারী ও প্রতিবন্ধী মাজে বিতরণ করা হয়। তীব্র শীতে যাদের জীবনযাত্রা সবচেয়ে বেশি দুর্বিষহ হয়ে উঠেছে, তাদের অগ্রাধিকার দেওয়া হয়।
গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব কমল কান্ত রায় বলেন, প্রকৃত শীতার্তদের খুঁজে বের করে সহায়তা পৌঁছে দেওয়াই ছিল আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে।
কম্বল বিতরণকালে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল আলীম প্রামানিক বলেন, শীত মৌসুমে মঙ্গাকবলিত এলাকার মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব এ ধরনের মানবিক উদ্যোগ নিয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।এ সময় গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রচণ্ড শীতে এই সহায়তা তাদেরকে কিছুটা হলেও শীত থেকে স্বস্তি দিবে ।