২ ফেব্রুয়ারী (সোমবার) সকালে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ মাঠে ইউএনডিপি ও পরিবেশ মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশের জলবায়ু ঝুকিপূর্ণ উপকূলীয় ছোট দ্বীপ এবং নদীর চরাঞ্চলের জন্য অভিযোজন উদ্যোগ প্রকল্পের অংশ হিসেবে গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের দু’ শ পরিবারকে আদর্শ পারিবারিক মুরগি খামারি হিসেবে গড়ে তুলতে ২০ টি দেশী মুরগি, একটি মুরগি রাখার ঘর, ৫০ কেজি খাদ্য, পানির পট বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, ইউএনডিপির লাইভলিহুড অ্যাসোসিয়েট তনু মজুমদার, সিডিএ রফিকুল এবং এনজিও ফোরামের টেকনিক্যাল অফিসার মাহমুদ কবীর,এডমিন ও ফাইনান্স অফিসার কামরুজ্জামান, ফিল্ড ফ্যাসিলিটেটর মশিউর রহমান ও জাহাঙ্গীর আলম প্রমূখ।
সুবিধাভোগী জোলেখা বেগম বলেন, এনজিও ফোরাম আমাদেরকে যে মুরগি দিল আমরা এই মুরগি দিয়ে স্বালম্বী হওয়ার চেষ্টা করব।
আনুর বাজার পশ্চিম সরকারটারী এলাকার মোকলেছ বলেন, ইউএনডিপি থাকি আমাদেরকে মুরগি, ঘর খাবার দিছে, যাতে আমরা স্বাবলম্বী হই।
ইউএনডিপির অ্যাসোসিয়েট তনু মজুমদার বলেন, ইউএনডিপি ও পরিবেশ মন্ত্রণালয়ের অর্থায়নে আপনাদেরকে প্রশিক্ষণ গ্রহন ও সরঞ্জাম প্রদান করা হল। আমরা আশা করি এর মধ্যমে আপনাদের উন্নয়ন সাধিত হবে।
চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, আমি মনে করি এনজিও ফোরাম ফর হেলথ গরিব মানুষের মাঝে দেশি মুরগি বিতরণ করল, এই মুরগি তাদের ভাগ্য বদলে সহায়ক হবে।
উপস্থিত সকলের উদ্দেশ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, ইউএনডিপি ও পরিবেশ মন্ত্রণালয় আপনাদের পারিবারিক পুষ্টি চাহিদা সম্পুর্ন করণ এবং চাহিদার অতিরিক্ত মুরগি ও ডিম বিক্রি করে আপনারা যেন স্বাবলম্বী হতে পারেন সেজন্যই আপনাদেরকে মুরগি, মুরগি রাখার ঘর, মুরগির খাদ্য এবং পানির পট দেয়া হল। আমরা আশাবাদী এই সহায়তা আপনাদের জীবন বদলে দিবে।