1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর-১ আসনে জামানত হারালেন যাঁরা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

রংপুর-১ আসনে জামানত হারালেন যাঁরা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮০ জন দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন ১-৯ ওয়ার্ড) আসনে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফল সূত্রে এ তথ্য জানা গেছে। এ আসনে অংশগ্রহণকারী প্রার্থী মোট পাঁচজন। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান তাঁর কার্যালয়ের হলরুমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন।

এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪৫৭টি, যা মোট ভোটারের ৬০ দশমিক ৮৯ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে বৈধ ভোট ২ লাখ ২৩ হাজার ১৪৪ এবং বাতিল ভোট ৫ হাজার ৩১৩টি। নির্বাচনি বিধান অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রার্থীদের মোট বৈধ ভোটের কমপক্ষে ১২ দশমিক ৫ শতাংশ (এক-অষ্টমাংশ) পেতে হয়।

সে হিসেবে প্রয়োজনীয় ভোটের সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ৮৯৩। প্রকাশিত ফলাফলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর আহসানুল আরেফিন পেয়েছেন ৮৮২ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর এ টি এম গোলাম মোস্তফা পেয়েছেন ৫ হাজার ২২৪ ভোট এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর মো. আনাস পেয়েছেন ১ হাজার ১০৩ ভোট। নির্ধারিত ভোটসংখ্যার চেয়ে কম পাওয়ায় এ তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর প্রার্থী মো. রায়হান সিরাজী ১ লাখ ৪৭ হাজার ২৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মো. মোকাররম হোসেন সুজন পেয়েছেন ৬৯ হাজার ১৩১ ভোট। সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে মো. রায়হান সিরাজীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশের মধ্য দিয়ে রংপুর-১ আসনের নির্বাচন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )