1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভা  | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভা 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯১ জন দেখেছেন

উত্তর জনপদের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম নীলফামারীর সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় শহরের শেরে বাংলা সড়কে সংসদের নিজস্ব ভবনের চতুর্থ তলায় ওই  সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ও নীলফামারী জজ কোর্টের আইনজীবী এস এম ওবায়দুর রহমান। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও দৈনিক আলাপন সম্পাদক লায়ন আমিনুল হক।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর সাহিত্য সংসদের কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, প্রবীন সদস্য মো. আব্দুর রসিদ বিএসসি,  সদস্য নীলফামারী জজ কোর্টের সিনিয়র আইনজীবী তুষার কান্তি রায়, মো. শাহজাহান সরকার বাবুল, আজমল সরকার, কামরুল হাসান মজনু, সাকির হোসেন বাদল, সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ,  এম ওমর ফারুক, আলমগীর সরকার, সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমুখ।

সভায় সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ১২০জন সদস্যের মধ্যে ৮০জন উপস্থিত ছিলেন। বিশেষ সাধারণ সভায় উপস্থিত সদস্যরা সংসদের চতুর্থ তলায় একটি অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ, লিফট সংযোগ স্থাপন ও সংবিধান সংশোধন নিয়ে বিশদ আলোচনা করে এবং তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।

প্রসঙ্গত,  উত্তর জনপদের ঐতিহ্যবাহী প্রাচীনতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদটি বিগত ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। এ সংসদটি স্থানীয়ভাবে মিনি পার্লামেন্ট হিসেবে খ্যাত। শহরের রাজনীতিবিদ, চিকিৎসক, আইনজীবী কবি, সাহিত্য, শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিমনা বিশিষ্টনেরা সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সদস্য।

এর সর্বমোট সদস্য সংখ্যা ১২০জন। এদের মধ্যে ১১০ পুরুষ এবং ১০ জন মহিলা সদস্য।  ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মাধ্যমে এ সংসদটির সার্বিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আর কার্যকরী কমিটির নির্বাচন তিন বছর অন্তর অন্তর  সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )