1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 
  • আপলোডের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তি বর্গ, বিভিন্ন পেশাজিবী,বরেন্য সাংবাদিক, কবি-সাহিত্যিক,রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকাল ৪ টায় কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চত্তরে উপজেলা জামায়াতের আমীর আঃ রশিদ শাহ,র সভাপতিত্বে ও সেক্রেটারি ফেরদৌস আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, মাননীয় সংসদ সদস্য নীলফামারী-৪ সৈয়দপুর-কিশোরগঞ্জ ও উপজেলা আমীর সৈয়দপুর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, নীলফামারী জেলা শাখার এলডিপির সভাপতি নুরুল আসলাম বসুনিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আকতারুজ্জামান বাদল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়াদী, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারী হাফেজ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রবিউল ইসলাম ও শিব্বীর আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মুনতাকিম বলেন,আপনারা সবাই মিলে ভোট দিয়েছেন আপনারা এমপি হয়েছেন আলহামদুলিল্লাহ।পাইলট প্রকল্প হিসাবে আমরা বেলতলী থেকে চওড়া বাজার পর্যন্ত পি সেভেন ক্যানেল যেটা, এই ক্যানেলটি বড় ক্যানেল এটা হয়ে গেলে সৈয়দপুর-কিশোরগঞ্জের দুরত্ব ১২ কিলোমিটার কমে যাবে।আগামী অর্থ বছরে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। ধাপে ধাপে কাজগুলো করতে চাই আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।আমাদের সমগ্র কাজ সবাই মিলে বসে পরামর্শ করে করবো ইনশাল্লাহ। কোন কাজ গোপন থাকবেনা, যা কিছু করবো আমরা ওপেন থাকবে।
ডিওলেটার বিক্রি হবে না ডিওলেটার আপনাদের কাছে আমি শুধু সাইন করবো।আইনশৃঙ্খলা বাহিনী,প্রতিটি দপ্তর কর্মকর্তা সকলের প্রতি অনুরোধ আমরা আমাদের চাকরিটুকু করবো দায়িত্ব পালনে রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতৃত্ব অন্তরায় যেন না হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )