1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে সাংবাদিক আবুল কালাম আজাদ আর নেই | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

তারাগঞ্জে সাংবাদিক আবুল কালাম আজাদ আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৪৬ জন দেখেছেন
রংপুরের তারাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও তারাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কমিটির সাধারন সম্পাদক  আবুল কালাম আজাদ আর নেই। শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার আলমপুর ইউনিয়নে নিজ গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক বাংলাসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। এছাড়াও ‘সাপ্তাহিক চিকলী’ নামে একটি পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করতেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে উপজেলা প্রেস-ক্লাবের উপদেষ্টা সাংবাদিক রহিদুল মিয়া, আহবায়ক বিপ্লব হোসেন অপু, যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম বিজয় সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )