
রংপুরের কাউনিয়া উপজেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণে কাউনিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানে কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, বিশেষ অতিথি ছিলেন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক ও কাউনিয়া প্রেসক্লাবের সহ- সভাপতি সারওয়ার আলম মুকুল, আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান,কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ,এসময় উপস্থিত ছিলেন, কাউনিয়া মো. হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী,বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, মধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, সারাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া এবং ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আখতারুল ইসলাম জাদু সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন কলেজ ও স্কুলের প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সহ কাউনিয়া প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের পূর্বে উপজেলার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, সমাজে গণমাধ্যমের ভূমিকা এবং প্রয়াত সাংবাদিকদের অবদান স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
Related