1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে দোয়া ও ইফতার  | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে দোয়া ও ইফতার 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৯ জন দেখেছেন

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার কর্তৃক পরিচালিত নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার শহরের কয়ানিজপাড়াস্থ প্রতিষ্ঠানের নিজস্ব চত্বরে ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. আজমল সরকার, সাবেক সভাপতি দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক লায়ন আমিনুল হক, কিন্ডারগার্টেন শাখার সভাপতি লায়ন কাজী মো. একরামুল হক, লায়ন অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান, কিন্ডারগার্টের শাখার লায়ন উপাধ্যক্ষ  জাবেদ আলী শেখ সহ লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সকল সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে  দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।  দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক  মো. ইব্রাহিম। এর আগে সেখানে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি লায়ন  মো. রেজাউল হক।

সভায় লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন আমিনুল হক, জোন চেয়ারপার্সন লায়ন কহিনুর বেগমসহ লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সাধারণ সম্পাদক মো. জোবায়দুল ইসলাম মিন্টুসহ ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )