1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘বুমরাহ আমাদের জাতীয় সম্পদ’ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

‘বুমরাহ আমাদের জাতীয় সম্পদ’

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২০ জন দেখেছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। একই সঙ্গে একটি রেকর্ড গড়েছেন সূর্যকুমার যাদবরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জেতার নজির গড়ল তারা।

ভারতের এবারের শিরোপা জয়ে বড় অবদান জাসপ্রিত বুমরাহর। ভারতের বেশিরভাগ মাঠেই ব্যাটিং সহায়ক উইকেট ছিল। ফলে ব্যাটাররা বাড়তি সুবিধা পাওয়ায় প্রচুর রান হয়েছে। রান উৎসবের মাঝেও বুমরাহ ছিলেন ব্যতিক্রম। তাকে খেলতে বেগ পেতে হয়েছে ব্যাটারদের। যা ভারতকে শিরোপা জিততে সাহায্য করেছে।

ফাইনালেও দুর্দান্ত ছিলেন বুমরাহ। এমনকি আসরের সেরা পারফরম্যান্সটাই শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য জমা রেখেছিলেন তিনি। হাই স্কোরিং ম্যাচে কিপটে বোলিংয়ের সঙ্গে ৪ উইকেট শিকার করে কিউইদের মেরুদণ্ড ভেঙে দেন এই পেসার। তাতে ম্যান অব দা ফাইনাল হয়েছেন তিনি।

বুমরাহকে নিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘গত ম্যাচের পর তো সাঞ্জু বলেছেই যে ম্যাচ-সেরার পুরস্কার সে জাসপ্রিত বুমরাহকে দিতে চায়। এক প্রজন্মে এরকম বোলার একজনই আসে। এই মুহূর্তে আমি ওকে জাতীয় সম্পদ বলতেই পারি।’ ‘সে জানে কখন কী করতে হয় এবং কীভাবে করতে হয়। কোনো সংশয় নেই যে এই খেলার সেরা সে এবং আশা করি, সে এটা ধরে রাখবে।’-যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )