1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

 সভাপতি সাগর সম্পাদক সাইফুল: বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২২ জন দেখেছেন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর সহকারী অধ্যাপক এস এম শাহেদুল আলম সাগর। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী এবং কারমাইকেল কলেজ-এর প্রভাষক (৪০তম বিসিএস) মো. সাইফুল ইসলাম।
পূর্বঘোষিত তফসিল অনুযায়ী শনিবার (৭ মার্চ) সকাল ৮টা থেকে রোববার (৮ মার্চ) রাত ১১টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা ও ফলাফল প্রকাশের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. কামরুজ্জামান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, তাকে নির্বাচিত করায় সকল ভোটারের প্রতি তিনি কৃতজ্ঞ। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানো, পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে কাজ করবেন বলে জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাবর্তন আয়োজনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণের কথাও উল্লেখ করেন।
অন্যদিকে নবনির্বাচিত সভাপতি এস এম শাহেদুল আলম সাগর বলেন, সদস্যদের সঙ্গে নিয়ে নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়ন এবং বেরোবি অ্যালামনাইদের কল্যাণে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন জোরদার এবং শিক্ষার্থী কল্যাণে ভূমিকা রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি অ্যাডভোকেট মো. ওমর ফারুক, সুলতানুল মোসলেমিন অনিক (লাকিম), মো. মতিউর রহমান, সিরাজুম মুনিরা ও বাদশাহ সিদ্দিকী। যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলী ও শেখ সাদী। কোষাধ্যক্ষ মো. নুরনবী মিয়া। সাংগঠনিক সম্পাদক গোলাম জাকারিয়া এবং সহসাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন। দপ্তর সম্পাদক আসাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাহিত্য সম্পাদক আব্দুল কাদের, আন্তর্জাতিক সম্পাদক রশিদ হাসান (জাওয়াদ), সাংস্কৃতিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. সোহেল রানা, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মহসিন আলী, সমাজ ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মো. আল আমিন, নারী ও শিশুবিষয়ক সম্পাদক মনিরা আক্তার, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম পিয়াস, তথ্যপ্রযুক্তি সম্পাদক গোলাম সরোয়ার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক সামিউল আলিম, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক তৌহিদুল ইসলাম এবং ধর্মবিষয়ক সম্পাদক মমিন শিকদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )