1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে হাসপাতাল সমাজ সেবা কার্যক্রমের প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক সেমিনার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

নীলফামারীতে হাসপাতাল সমাজ সেবা কার্যক্রমের প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক সেমিনার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৮ জন দেখেছেন
নীলফামারীতে ‘দুরবস্থাগ্রস্ত রোগীর কল্যাণে মানবিক ও সামাজিক সহায়তায় হাসপাতাল সমাজ সেবা কার্যক্রমের ভুমিকা প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে(১০মার্চ) নীলফামারী জেনারেল হাসপাতালের সভাকক্ষে এই সেমিনারের আয়োজন করে হাসপাতাল সমাজ সেবা কার্যালয়।
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ হেল মাফির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আব্দুল মতিন।
সেমিনারে সমাজ সেবা কার্যক্রম উপস্থাপন করেন হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা নরুন নাহার নুরী।
সেমিনারে জানানো হয়, অহসায় দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানে সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসা প্রয়োজন। বছরে সরকারী ভাবে ১৫লাখ টাকা পাওয়া গেলেও তা দিয়ে সেবা কার্যক্রম চালানো কষ্টকর হয়ে পড়েছে।
রোগী কল্যাণ সমিতির তহবিলে বেসরকারী উদ্যোগে সহায়তা আসলে সেবা কার্যক্রমকে আরো শক্তিশালী করা যায়। এজন্য ব্যক্তি পর্যায় থেকেও বিত্তবানদের  এই সমিতিতে দান করার আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )