1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

গঙ্গাচড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৮ জন দেখেছেন
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে গঙ্গাচড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার।
রংপুর -১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি মানুষের মাঝে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা বৃদ্ধি করে এবং প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করে।
অনুষ্ঠানের শুরুতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে একটি বাস্তবধর্মী মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ, ভবন থেকে সুশৃঙ্খলভাবে বের হয়ে খোলা স্থানে সমবেত হওয়া, আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদান এবং অগ্নিকাণ্ডের সময় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের প্রদর্শনী দেখানো হয়।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবা সমন্বয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের তাৎপর্য তুলে ধরে সবাইকে দুর্যোগ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, অফিসার ইনচার্জ আব্দুর ছবুর, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করীম, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞা,উপজেলা শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )