1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়া বাজারের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

গঙ্গাচড়া বাজারের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৪ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজীর দিকনির্দেশনা এবং গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
উদ্যোগের অংশ হিসেবে গঙ্গাচড়া বাজার এলাকায় অটো স্ট্যান্ড বিকেন্দ্রীকরণ, ফুটপাত দখল করে বসানো ভাসমান দোকান অপসারণ এবং বাস-ট্রাকসহ ভারী যানবাহনকে বাইপাস সড়ক ব্যবহার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাজার পরিদর্শন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর, এলজিইডি ইঞ্জিনিয়ার শাহ্ ওবায়দুর রহমান, পিআইও সজিবুল করিম, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে বিভিন্ন অনিয়মের  মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার এলাকায় যানজট নিরসন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )