1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

বোচাগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন
ক্লিন মসজিদ টিম বাংলাদেশ (সিএমবি) বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেল ৫টায় উপজেলার জালগাঁও উত্তর পাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক, তরুণ লেখক রওনাকুল ইসলাম রেজভী এবং সংগঠনের সদস্য স্বেচ্ছাসেবীবৃন্দ। আয়োজকরা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে প্রয়োজনীয় ঈদ সামগ্রী পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সচ্ছল ব্যক্তিদের এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )