1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে মানব পাচার ও জেণ্ডার ভিত্তিক কর্মশালা | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বিরামপুরে মানব পাচার ও জেণ্ডার ভিত্তিক কর্মশালা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

মানব পাচার ও জেণ্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে সোমবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ল্যাম্ব হেলথ-ইউকে এর আর্থিক সহযোগিতায় এবং ল্যাম্ব সিএসটু প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সরকারি স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসনের প্রতিনিধ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, লিগ্যাল এইড সংস্থা, ধর্মীয় ও কমিউনিটির নেতৃবৃন্দ এবং শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, থানার এসআই সাইফুদ্দিন, ডিউটি অফিসার এসআই মাহমুদা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, আনসার ভিডিপি প্রশিক্ষক আলী আজম এবং ল্যাম্ব সিএসটু প্রকল্পের ম্যানেজার বিলাস পৌল তিগ্যা, রিসোর্স ডেভেলমেন্ট এণ্ড প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাফিজুর রহমান, টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মানব পাচার ও এসজিবিভি সংক্রান্ত ঘটনার কার্যকর ব্যবস্থাপনার জন্য রেফারেল পথ নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট সেবা প্রদানকারীদের অবহিত করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করা। বক্তারা মানব পাচার ও এসজিবিভি ঘটনার ক্ষেত্রে ভুক্তভোগীদের দ্রুত, নিরাপদ ও কার্যকর সহায়তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )