1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভিজিএফের চালের বস্তায় 'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ' স্লোগান | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

ভিজিএফের চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৯ জন দেখেছেন

রংপুরের পীরগাছায় নয়টি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ৪৮ হাজার ৩৯৭টি কার্ডের বিপরীতে ৪৮৩.৯৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্য বিভাগ থেকে সরবরাহ করা ওই চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান লেখা রয়েছে। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ ওই স্লোগানের বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার সকালে ওই চালের বস্তা দিয়ে ভিজিএফ কর্মসূচির উদ্বোধন করেন কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল। এ সময় ভিজিএফ তদারকির দায়িত্বে থাকা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান লেবু, সহকারী শিক্ষা অফিসার নুরুজ্জামান ও উপসহকারী কৃষি অফিসার জামিউল ইসলাম উপস্থিত ছিলেন। একইভাবে একাধিক ইউনিয়নেও এসব বস্তা দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বিষয়টি নিয়ে অস্বস্তি প্রকাশ করে কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল বলেন, খাদ্যগুদাম থেকে চালের বস্তা সরবরাহ করা হয়েছে। আমরা তা পরিষদে এনে বিতরণ শুরু করেছি। খাদ্য অধিদপ্তর এর দায় এড়াতে পারেনা। তবে আমার পরিষদে স্লোগান লেখা বস্তা বেশী আসেনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কল্যাণী ইউনিয়নে ৪,০৩৬টি, পারুল ইউনিয়নে ৫,৯৮৬টি, ইটাকুমারী ইউনিয়নে ৪,০৮৬টি, অন্নদানগর ইউনিয়নে ৪,৭৯৭টি, ছাওলা ইউনিয়নে ৬,৩৮৬টি, তাম্বুলপুর ইউনিয়নে ৬,৩৮৬টি, পীরগাছা ইউনিয়নে ৭,০৯৮টি, কৈকুড়ী ইউনিয়নে ৫,২৮৬টি ও কান্দি ইউনিয়নে ৪,০৩৬টি কার্ড বরাদ্দ করা হয়েছে।

আর ওই চাল উপজেলা খাদ্যগুদাম থেকে ইউনিয়ন পরিষদের অনুকূলে দেওয়া হয়েছে। চালগুলো ৩০ কেজি করে বস্তাবন্দী করা। খাদ্য অধিদপ্তরের ওই বস্তার ওপর তাদের মনোগ্রাম প্রিন্ট করা রয়েছে। এর ওপরে লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশথ। এ ছাড়া ওই বস্তায় লেখা রয়েছে খাদ্য অধিদপ্তর, নেট ওজন ৩০ কেজি, জুন-২০২৪, ফুড অফিসার্স যমুনা জুট মিলস লিমিটেড।
চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান লেখা থাকায় স্থানীয় লোকজনের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়। চাল বিতরণকাজে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি চেয়ারম্যান ঘটনাটি নিয়ে নানা ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

উপজেলার একটি ইউনিয়নে ওই চাল বিতরণ করার জন্য ‘ট্যাগ অফিসারথ হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা পর্যায়ের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, খাদ্য বিভাগের দায়িত্বহীনতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শত শত বস্তার মধ্যে ওই স্লোগান ছড়িয়ে পড়ায় আমরা বিতরণ করতে এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। বাধ্য হয়ে বস্তা উল্টো করে উদ্বোধনের ছবি তোলা হয়েছে।

পীরগাছা উপজেলা জামায়াতের আমীর ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বলেন, বিষয়টি জুলাই চেতনার পরিপন্থি। এটি কোন ভাবেই কাম্য নয়। সংশ্লিষ্টদের আরো সতর্ক থাকা উচিত ছিল। এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তার সঙ্গে কথা না বলে আমি এ বিষয়ে মন্তব্য করতে পারবো না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )