1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঈদের ৫ সিনেমা মুক্তিতে বাধা নেই | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

ঈদের ৫ সিনেমা মুক্তিতে বাধা নেই

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৯ জন দেখেছেন

রোজার ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘দম’ ও ‘রাক্ষস’পাঁচটি সিনেমায় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতি পেয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে বোর্ডে প্রদর্শন শেষে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সিনেমাগুলোকে সার্টিফিকেশন দেওয়া হয়েছে। ফলে এখন প্রেক্ষাগৃহে মুক্তিতে আর কোনো বাধা নেই। প্রথমবারের মতো গ্যাংস্টারের চরিত্রে হাজির হচ্ছেন মেগাস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় দেখা যাবে তাকে। অভিনেতার বিপরীতে রয়েছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী।

ছোট হচ্ছে ঈদের সিনেমার তালিকা, সরে দাঁড়াচ্ছে যেগুলো
গেল বছর ‘বরবাদ’ দিয়ে শাকিবিয়ানদের বরবাদ করেছেন মেহেদী হাসান হৃদয়। আসন্ন রোজার ঈদের সিয়াম আহমেদকে নিয়ে বানিয়েছেন ‘রাক্ষস’। ছবির পোস্টার, ফাস্ট লুকের পাশাপাশি সদ্য মুক্তিপ্রাপ্ত ‘শুদ্ধতার প্রেম’ ব্যাপক সাড়া ফেলেছে। সিয়াম আহমেদের সঙ্গে দেখা যাবে ওপর বাংলার সুস্মিতা চট্টোপাধ্যায়কে।

গত বছর ‘উৎসব’ সিনেমা ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন নির্মাতা তানিম নূর। এ বছর আসছে তার পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর ও শরীফুল রাজ।
এদিকে রায়হান রাফী পরিচালিত নারী কেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। এ সিনেমায় একসঙ্গে দেখা যাবে শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা ও মারিয়া শান্তকে। ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘দম’ সিনেমায় আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরীকে নির্দেশনা দিয়েছেন রেদওয়ান রনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )