1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় জুলাই সনদ ও  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে  লিফলেট বিতরণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় জুলাই সনদ ও  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে  লিফলেট বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯৬ জন দেখেছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর  কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  সারাদেশের ন্যায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলাতেও  শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগ জুলাই সনদ ও গণভোটের রায়  বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়াতেও লিফলেট বিতরণ করা হয়েছ।
লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমির মাওলানা মোঃ নায়েবুজামান, এ সময়  প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি আশরাফুল আলম, বাংলাদেশ নাগরিক পার্টি ( এন সি পি) গঙ্গাচড়া  উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী  রিফাত চৌধুরী,বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ রোকন উজ্জামান,গঙ্গাচড়া সদর ইউনিয়ন শাখার আমির মনিসুর  রহমানসহ  বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে বক্তারা বলেন, বিএনপি সরকার কোনরকম সংস্কার চায় না, তারা ক্ষমতা চায় সরকারের  ক্ষমতার জেরে রাষ্ট্র সংস্কারের পথ রুদ্ধ  করেছে, তাদের প্রতিটি পদক্ষেপই  জনস্বার্থ পরিপন্থি ,গণরায়  ছিনহতাই,আয়না ঘর, দমন- পীড়নের রাজনীতি, গুম কমিশন  ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে  সরকার   ফ্যাসিবাদী আমলের সেই  নৃশংস আয়না ঘর  সংস্কৃতি  ও বিচার বহিরভূত হত্যাকাণ্ডের  পথ পুনরায় প্রশস্ত  করতে চায়।
বাংলাদেশের মুক্তিকামি প্রকৃত মানুষের কাছে আমাদের উদাত্ত আহ্বান  জেগে উঠুন, নিজেদের অধিকার রক্ষায় সোচ্চার হোন, চক্রান্তকারীদের নীল নকশা প্রতিহত করুন। ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দুর্বার আন্দোলনে অংশগ্রহণ করে  গণভোটের রায় বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )