1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় মানববন্ধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২১ জন দেখেছেন
রংপুরে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 বুধবার (বিকাল ৩টা) কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনে কাউনিয়া সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে  রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে’র সভাপতি ও দৈনিক দিনকালের রংপুর ব্যুরো প্রধান, বর্ষীয়ান সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের অসৌজন্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানানো হয়।
 মানববন্ধন ও সমাবেশে  প্রেসক্লাব কাউনিয়ার  সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সভাপতিত্বে  বক্তব্য রাখেন কাউনিয়া  প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বসুনিয়া, সহ-সভাপতি সারওয়ার আলম মুকুল, মিজানুর রহমান মিঠুল,প্রেসক্লাব  কাউনিয়ার সভাপতি  নিতাই রায়, কাউনিয়া প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম  প্রমুখ এ সময়  উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন আচরণ শুধু দুঃখজনকই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার পরিপন্থী। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )