1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মাদক ও অনলাইন জুয়াসহ সামাজিক অসঙ্গতির  যুবসমাজকে রক্ষায় আউলিয়ার হাটে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

মাদক ও অনলাইন জুয়াসহ সামাজিক অসঙ্গতির  যুবসমাজকে রক্ষায় আউলিয়ার হাটে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ,  সচেতনতা তৈরি এবং প্রত্যন্ত অঞ্চলের যুবসমাজকে সুস্থ্য ধারার খেলাধুলায় ফেরাতে কোলকোন্দ ইউনিয়নের চর আউলিয়ার হাট বিনবিনা উচ্চ বিদ্যালয় মাঠে আউলিয়ার হাট যুবসমাজের  উদ্যোগে, রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মেহেরুজ্জামান জেপলিনের পৃষ্ঠপোষকতায় এক ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৩ জুলাই) অনুষ্ঠিত ফাইনাল খেলায় আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় তৈরী এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আউলিয়ার হাটের বিশিষ্ট ব্যবসায়ী মোহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুড়িয়া শরীফ সততা উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোহাম্মাদ আলী মিন্টু ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মো: মাহফুজার রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমল কান্ত রায়।
এছাড়া  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন আবুলিয়ারহাট হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মো: বাদশা আলী , গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল বারী দুলাল, কোলকোন্দ ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম , ব্যবসায়ী রাজ মনি, জুয়েল মিয়া, শাহজাহান আলী প্রমূখ ।
বক্তারা বলেন, রংপুর  প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মেহেরুজ্জামান  জেপলিন সুদুর আমেরিকায় থাকলেও আজকের এই আয়োজনের মধ্যমে বুঝতে কষ্ট হচ্ছে না তিনি গঙ্গাচড়াকে নিয়ে কতটা ভাবেন এবং গঙ্গাচড়ার প্রতি তাঁর আন্তরিকতা কতখানি।এরকম আয়োজনের পৃষ্ঠাপোষকতার জন্য তাকে ধন্যবাদ জানাই।
তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা গেলে মাদকাসক্তি ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে তাদের দূরে রাখা সম্ভব এবং প্রত্যন্ত অঞ্চলে খেলোয়াড়  তৈরী করতে এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা। খেলায় আউলিয়ার হাট স্পোর্টং ক্লাবকে  ১ শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তিস্তা একাদশ ।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল  দৈনিক সকালের বাণী, রাজধানী টিভি ও আইভিও নিউজ ২৪ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )