1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

গঙ্গাচড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৩ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রান্তীক গোস্বামী রঙ্গন (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্তীক গোস্বামী রঙ্গন উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে। তিনি ধনতলা রেয়াজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে পাগলাপীর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রঙ্গন। শাহপাড়া মোড়ে পৌঁছানোর পর হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে প্রচণ্ড বেগে ধাক্কা খায়। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। একমাত্র সন্তানকে হারিয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। চলমান এইচএসসি পরীক্ষার মধ্যেই এমন দুর্ঘটনায় এক শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )