1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় নসিমন কেরে নিল ভুট্টুর প্রাণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় নসিমন কেরে নিল ভুট্টুর প্রাণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন
নিহত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গরুবাহী নসিমন ও মোটরসাইকেল আরোহীর সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বেঙ্গল টোবাকো কোম্পানি সংলগ্ন গঙ্গাচড়া-বেতগাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেতগাড়ি হাট থেকে গঙ্গাচড়ার দিকে আসা গরুবাহী নসিমনের সঙ্গে গঙ্গাচড়া থেকে বেতগাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা গরুবাহী নসিমনটি দেখে ভুট্টু মোটরসাইকেল দাঁড় করালেও নসিমনটি পাশ ঘেঁষে যাওয়ার সময় ভুট্টুর পড়নে থাকা গেঞ্জি নসিমনে আটকে গিয়ে কিছুক্ষণ ঝুলন্ত অবস্থায় থেকে নসিমনের নিচে পরে গেলে এই দূর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান ভূট্টু (৩৮) গঙ্গাচড়া ইউনিয়নের ধামুর মধ্য পাড়া এলাকার মৃত মকবুল হোসেনের তৃতীয় পুত্র।

এ বিষয়ে গঙ্গাচড়ার সচেতনমহল নাগরিক হেলাল খান বলেন, জনবহুল চলাচলের রাস্তাগুলোতে যেন খড়, ভুট্টা ও ধান শুকাতে না পারে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। দুর্ঘটনার বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর ছবুর জানান,এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকাবাসী ও পথচারীরা বলছেন ৯ দিনে একই ইউনিয়নে ৪ জন এবং বেতগাড়ী ইউনিয়নে ১ জনসহ মোট ৫জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল। রাস্তায় ধানের খড়,ধান, ভুট্টা শুকানো বন্ধ করা এবং অবৈধ নসিমন, অটো বন্ধের বিষয়েও দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে দাবি জানান তারা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )