1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
​তেঁতুলিয়ায় মাদকসহ ইউপি সদস্যসহ ৫জন আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

​তেঁতুলিয়ায় মাদকসহ ইউপি সদস্যসহ ৫জন আটক

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৩ জন দেখেছেন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে যৌথ অভিযান চালিয়ে মাদকসহ নুরুজ্জামান নামের এক ইউপি সদস্য (মেম্বার) এবং তার আরও ৫ আটক করা হয়েছে। শনিবার (১১জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
​অভিযানকালে ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (DNC) কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকসহ হাতেনাতে আটক হওয়ায় ওই ইউপি সদস্যকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাকি ৬ জনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
​এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) যৌথভাবে এই অভিযান পরিচালনা করি।জনপ্রতিনিধি হোক বা তার সহযোগী,মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের হাতেনাতে আটক করে শাস্তির আওতায় আনা হয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই যৌথ তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )