1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

তারাগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫ জন দেখেছেন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ও বিকেলে উপজেলার আলমপুর ও সয়ার ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামে। খালার বাড়িতে বেড়াতে এসে সাফায়াত (২) পানিতে ডুবে নিহত হয়। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাংলীপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে সাফায়াত। পারিবারিক সূত্রে জানা যায়, সাফায়াত খালার বাড়িতে বেড়াতে এসেছিল। খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে গিয়ে নিহত হয়।

অপরদিকে, উপজেলার সয়ার ইউনিয়নে মামুনপাড়া গ্রামের মহব্বত আলীর কন্যা সিদরাতুল মুনতাহা (১৯ মাস) পুকুরে ডুবে নিহত হয়।
জানা গেছে, বাড়ির পাশে খেলছিল মুনতাহা। একপর্যায়ে বাড়ির পাশে ছোট পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় নিহত মুনতাহাকে খুঁজে পান পরিবারের লোকজন।

পৃথক ঘটনায় নিহতদের বিষয়ে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। অভিভাবকরা পানিতে ডুবে শিশুরাদের হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে বলে জানান।

তারাগঞ্জ থানার কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি দুখজনক এলাকায় শোকের মাতম বইছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )