উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: জেসমিন আক্তার, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহম্মেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু মো: আলেমুল বাসার, গংগাচড়া এডিপি এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম, স্বাস্থ্য, পুষ্টি স্পেশালিস্ট পল্লব কান্তি রায় এবং উপ-সহকারী প্রকৌশলী ময়নুল হোসাইন।
উদ্বোধনী বক্তব্যে জানজাবিল বিনতে আহম্মেদ বলেন, “তৃণমূল পর্যায়ে মানসম্মত ও সুরক্ষামূলক স্বাস্থ্যসেবা পৌঁছাতে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন কাঠামোর বিকল্প নেই। এই ওয়াশ ব্লক কমিউনিটি ক্লিনিকের সামগ্রিক পরিবেশ উন্নত করার পাশাপাশি রোগী ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ডা: আবু মো: আলেমুল বাসার বলেন ক্লিনিকে সেবা নিতে আসা সাধারণ রোগী, গর্ভবতী নারী, শিশু এবং কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য সার্বক্ষণিক নিরাপদ ও জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও সাবানের ব্যবস্থা রাখার মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন এবং আর্ন্তজাতিক উন্নয়ন সংসংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সমন্বয়ে বাস্তবায়িত এই উদ্যোগ স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানি ও স্যানিটেশন চাহিদাপূরণে এক নতুন দিগন্ত উন্মোচন করল। উপস্থিত অতিথিবৃন্দ ক্লিনিকের পরিচ্ছন্নতা ও রক্ষণা বেক্ষণে স্থানীয় এলাকাবাসী ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। কমিউনিটি ক্লিনিকে আধুনিক ওয়াশ ব্লক পেয়ে স্থানীয় বাসিন্দাগন সানন্দ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন।