1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় মাদকের বিরুদ্ধে  ইউএনও ও ওসির যুব সমাজের  অভিযোগ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

গঙ্গাচড়ায় মাদকের বিরুদ্ধে  ইউএনও ও ওসির যুব সমাজের  অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৯ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজিরপাড়া,তালপট্টি, নরসিং সহ বিভিন্ন এলাকায় মাদকের অপব্যবহার ও কেনাবেচা বন্ধের দাবিতে একত্রিত হয়েছেন স্থানীয় তরুণ ও সচেতন নাগরিকরা।
 গতকাল (সোমবার) মাদক নির্মূলে কঠোর আইনি পদক্ষেপ গ্রহনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন আক্তার এবং গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর বরাবর স্ব শরীরে উপস্থিত হয়ে শতাধিক যুবক ও সচেতন নাগরিক লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দায়ের করেছেন ।
​​অভিযোগে উল্লেখ করা হয়, হাজিরপাড়া নরসিং,তালপট্টি সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
এর প্রভাবে এলাকার কিশোর ও তরুণ সমাজ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের অবাধ বিস্তার ও মাদকের কূ প্রভাবের কারণে এলাকায় চুরি, ছিনতাই, মারামারি ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং অভিভাবকরা গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন।
​অভিযোগ প্রদানকালে উপস্থিত যুবকরা জানান, চিহ্নিত মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার জোর দাবি জানান তরা ।
​উপস্থিত স্থানীয় তরুণ সমাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহনের  আশাবাদ ব্যক্ত করেছেন, যাতে এলাকাগুলো সম্পূর্ণরূপে মাদকমুক্ত এবং নিরাপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )