২৭/০৮/২৬ (বৃহস্পতিবার) প্রবীণ সাংবাদিক ও চলো হাসি ছড়াই – এর উপদেষ্টা কামরুজ্জামান বাদশা’র আয়োজনে গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ এর ১৮/০৮/২৬ খ্রী. ৪৫ তম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন সকলের নজর কেড়েছে।
“চারাগাছে জন্মদিন পালন করি/সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ি। ” স্লোগানকে সামনে রেখেই মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, কলম, চকলেট ও বিস্কুট বিতরণ করে জন্মদিন পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ, চলো হাসি ছড়াই এর উপদেষ্টা কামরুজ্জামান বাদশা, বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর দপ্তর সম্পাদক বাবুল সরকার, গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আঁখের মিঞা, সহকারী শিক্ষক এটিএম আব্দুল কুদ্দুস, কামরুল হাসান, আনোয়ার হোসেন ও ওয়াহিদুল গণি।
জন্মদিনকে আত্মকেন্দ্রিকভাবে পালন না করে, জন্মদিনের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতেই এবং প্রকৃতি ও পরিবেশের উন্নয়ন সাধনকল্পে এই ব্যতিক্রমী জন্মদিন পালনের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জন্মদিন, জন্মমাস, জন্মসাল ও কততম জন্মদিন—এই সংখ্যাগুলোর যোগফল যত হবে, ততজন শিক্ষার্থীর মাঝে একটি করে গাছের চারা উপহার দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এই হিসাব অনুযায়ী এবারের জন্মদিনে ৯৭ জন শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করা হয়।
এসময় জাকির আহমদ বলেন, আমি কৃতজ্ঞতা ও আনন্দ চিত্তে আয়োজককে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সকলকে। আমার জন্মদিন উপলক্ষে বিতরণকৃত এই গাছগুলো শুধু পরিবেশ রক্ষার্থেই ভূমিকা রাখবে না আমাকেই স্মরণীয় করে রাখবে।
গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আঁখের মিঞা বলেন, নিসন্দেহে এটি ব্যতিক্রম জন্মদিন পালন এবং সূদুর প্রসারী পরিকল্পনা ও শিক্ষনীয় বিষয় বটে।